প্রোগ্রামিং কি ও কেন শিখব ? পার্টঃ ১
Programming এই কথাটি শুনলেই মাথার ভেতর অনেক জল্পনা - কল্পনা শুরু হয় । কারো কাছে আবার মনে হয় Rocket Science । আর বেশিরভাগ লোক বোঝেই না Programming জিনিসটা আসলে কি । আর তাই এই বিষয়ে সবাইকে ধারণা দিতেই আজকের এই পোস্ট। আচ্ছা এক কাজ করি বিস্তারিত কথায় যাওয়ার আগে কিছু উদাহরন দেই। আমরা সকলেই Google, Microsoft, Apple, Yahoo ইত্যাদি অনেক কোম্পানির নাম জানি কারণ তারা সারা বিশ্বে জনপ্রিয় আর অন্যতম সম্পদশালী কোম্পানি । মজার ব্যাপার হলো এইসব কোম্পানি আজ এত বড় অবস্থানে আসতে পেরেছে তার পেছনে রয়েছে Programming এর অবদান । এখন মাথায় আসতে পারে কিভাবে ? তার উত্তর ও দিয়ে দিচ্ছি । আমরা সকলেই Android Operating System যুক্ত মোবাইল ফোন ব্যবহার করেছি আর না হলেও অন্তত চিনি । এই Android কিন্তু আবিষ্কার করেছে Google এর Programmer- রা । এখন চিন্তা করি সারা পৃথিবীতে কতগুলো Android Smartphone আছে আর কত টাকা পাচ্ছে তাও একবার চিন্তা করি । আবার Windows Operating System ও আমরা চিনি বা নাম শুনেছি । Microsoft এর প্রতিষ্ঠাতা William Henry Bill Gates বা Bill Gates এই অপারেটিং সিস্টেমটি বানিয়েছেন কয়েকজন প্রোগ্রাম...